মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে না নামানোর কারণ জানালেন ব্রাজিলের কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:০৫ এএম আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:০৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে, তখনই ৯৫ মিনিটে মার্টিনেলি গোল দিয়ে ব্রাজিলকে জয় এনে দেন।

কিন্তু ম্যাচে এক মিনিটের জন্যেও নেইমারকে নামাননি আনচেলত্তি। ম্যাচ শেষে এটার কারণ ব্যাখ্যা করেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, অতিরিক্ত সময়ের কথা ভেবেই তিনি দলের ১০ নম্বর তারকাকে তুলে রেখেছিলেন।

আনচেলত্তি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম, অতিরিক্ত সময়ে নেইমারকে নামাব। আমি তার সঙ্গে কথা বলেছিলাম। ম্যাচের ৬০ বা ৬৫ মিনিটের দিকে তাকে নামানোর কথাও ছিল। কিন্তু আমরা সমতায় ফিরলাম, এরপর দলের খেলায় নিয়ন্ত্রণ ছিল। তাই আমি দলের কাঠামো পরিবর্তন করতে চাইনি।’

ম্যাচে প্রথমার্ধ শেষে জাপানের কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলি জয়সূচক গোল করে ব্রাজিলের শেষ ষোলো নিশ্চিত করেন। সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

ম্যাচ শেষে নিজের দলের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে মাঠে এবং বেঞ্চে অনেক বিকল্প রয়েছে। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবেও খুব ভালো পারফর্ম করছে, যা আমাদের জন্য ইতিবাচক। এটা ছিল খুব কঠিন একটি ম্যাচ। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা খুবই তীব্র গতিতে খেলে এবং দারুণ সংগঠিত একটি দল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Germany VS Paraguay
53'
0 - 1
42' Julio Enciso
World Cup