বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা এবার নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ লিখে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস আপডেট করার পর থেকেই তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন।

সোমবার ২৯ জুন নীহা তার ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ লেখেন। একই সাথে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি বিশেষ ছবি প্রকাশ করেন তিনি।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই মন্তব্যের ঘরে তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, তবে নীহা এখনো কোনো মন্তব্যের জবাব দেননি।

অভিনেত্রীর পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়া গেলেও তার একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, নীহা একজন পাকিস্তানি যুবকের সাথে বাগদান সেরেছেন।

কয়েক মাস আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর প্রেম এবং সবশেষে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করেছিলেন নীহা।

তখন তার বিয়ের গুঞ্জন উঠলে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে নীহা নিজে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন