মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
ডা. দীপু মনি। ফাইল ছবি
expand

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগে দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, রোববার (২৮ জুন) রাত ১টা ৩০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank