বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে সমুদ্রে ভাসমান একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে গুরুত্বপূর্ণ শিল্প ও নগর এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক জরুরি বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

এ অবস্থায় গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিনাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup