বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সিলেটের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিশাল এক অঞ্চল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, যার উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup