বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই’

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোন নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার কাজে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

শ্রদ্ধা নিবেদন করতে জনসাধারণকে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং রুট ব্যাবহারের অনুরোধ জানান ডিএমপি কমিশনা।

এসময় তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশে বিধি নিষেধ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup