মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি, কী করবে জামায়াত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা।

তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতে ইসলামী কোনো শপথই নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

এদিকে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসে শপথ না নেওয়ার পেছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে দলের অবস্থান তুলে ধরে এ তথ্য জানান সালাহউদ্দিন।

এদিকে জামায়াতের প্রচার বিভাগের এক নেতা জানান জামায়াত জোটের সংসদ সদস্যরা সেখানে যাবেন। তারা বৈঠকে মিলত হবেন। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X