বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
expand
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ‘জুলাই ঐক্য’।

শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের নেতারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী ও তাদের মিত্র দলগুলোর অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

তাদের দাবি, পরিকল্পিতভাবে এসব প্রার্থী মাঠে রেখে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

নেতারা বলেন, স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা না হলে এ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। শাহবাগে এসে সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই ঐক্যের নেতারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় অবিলম্বে বিতর্কিত মনোনয়ন বাতিল করতে হবে। দাবি মানা না হলে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

তারা জানান, বর্তমান কর্মসূচি শান্তিপূর্ণ হলেও দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যাবে জুলাই ঐক্য।

মশাল মিছিলকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন। এ সময় জুলাই ঐক্যের নেতারা জানান, আগামীকাল নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। তারা বলেন, নির্বাচন কমিশন যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা না নেয়, তবে আন্দোলন আরও জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup