

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। মোট আটটি অভিযোগে দায়ের করা এ মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে ইনুকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে আনা হয়। বিচারিক কার্যক্রম চলাকালে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
এ সময় তাকে কিছুটা হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তবে আদালতে তোলার সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে তার কথোপকথন ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু আপত্তি জানান এবং তাকে উদ্দেশ করে বলেন, ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন।’
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় পাঠ শুরু করেছেন। রায় ঘোষণা শেষ হলে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হবে।
