মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মানবতাবিরোধী অপরাধ

হাসানুল হক ইনুর মামলার রায় আজ   

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:৪২ এএম
হাসানুল হক ইনু
expand
হাসানুল হক ইনু

২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় জানা যাবে আজ মঙ্গলবার।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবে। গত ১৪ মে মামলাটির সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। গত ২২ মে রায়ের জন্য এ দিন (৩০ জুন) ধার্য করে আদালত।

এ মামলায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এরপর ৩০ নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচারকালে ইনুর বিরুদ্ধে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। আর ইনুর পক্ষে সাফাই সাক্ষ্য হয় দুজনের।

সাক্ষ্য গ্রহণ শেষে গত ২ এপ্রিল আসামিপক্ষে যুক্তিতর্কের উপস্থাপন শুরু হয়। এরপর শুনানি করে প্রসিকিউশন পক্ষ। ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশন পক্ষে আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

গতকাল চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, ট্রাইব্যুনাল তাকে সর্বোচ্চ সাজা প্রদান করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup