বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আফরোজা খানমের নির্বাচনে কোনো বাধা নেই

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা
expand
মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন কার্যতালিকা (আউট অব লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে শুনানি শেষে নির্বাচন কমিশন আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে রিতার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

দাখিল করা নথি ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য খতিয়ে দেখে আপিল বিভাগ নিশ্চিত হয়, অভিযোগগুলো ভিত্তিহীন। এরপরই আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

এর আগে ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল দায়ের করে রিতার প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup