

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডেঙ্গু পরিস্থিতিতে দেশে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৭০ জন ডেঙ্গু রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৮ জনে। এ ছাড়া এ বছর প্রাণ হারিয়েছেন মোট ৭১ জন, যার মধ্যে ৪৩ জন নারী এবং ২৮ জন পুরুষ। এলাকা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।
বর্তমানে দেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।



