বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রচনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ ১৫ বছর পর এবার মঞ্চে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যা এতদিন রচনা ব্যানার্জির দায়িত্বে ছিল। সিজন ১০-এর নতুন প্রোমো প্রকাশের পরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।

এ বিষয়ে রচনা ব্যানার্জি জানান, শো ছাড়ার সিদ্ধান্ত তার একার হাতে ছিল না। ব্যক্তিগত ব্যস্ততা এবং চ্যানেলের নতুন সিদ্ধান্তের কারণেই এই পরিবর্তন এসেছে তার দাবি। রচনা আরও বলেন, ‘কাজের চাপ ছিল, এটা একটা বড় কারণ। তবে মূল সিদ্ধান্ত চ্যানেলেরই। তারা অনুষ্ঠানটাকে নতুনভাবে সাজাতে চেয়েছে।’

শোয়ের সাফল্যে নিজের অবদান নিয়েও কথা বলেন রচনা। তিনি জানান, এই অনুষ্ঠান আজ যে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে, এর পেছনে তার ভূমিকা অস্বীকার করা যায় না।

নতুন মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়কে তিনি স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন। রচনা জানান, এই শো’টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন নতুন টিমের। তার উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান কতটা সফল হয়, সেটা দেখার আগ্রহ রয়েছে তার।

রচনা ব্যানার্জি আরও জানান, দর্শক এবং প্রযোজকদের কাছে প্রমাণ করা উচিৎ যে তিনি ছাড়াও এই শো সমানভাবে জনপ্রিয় থাকবে। একই সাথে তিনি স্বীকার করেন, কারও সাথে ব্যক্তিগত পর্যায়ে তার কোনও বিরোধ নেই। স্বস্তিকার প্রতি তার কোনও রাগ-অভিমান নেই এবং তিনি তার নতুন যাত্রার সাফল্য কামনা করেছেন।

‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শেষ হলো এক দীর্ঘ অধ্যায়, এখন নতুন অধ্যায়ের শুরু। দর্শকমহল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা দেখার জন্য, রচনা ছাড়া স্বস্তিকা ঠিক কীভাবে এই নতুন পরিবর্তন সামলে সবার মনে জায়গা করে নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন