বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিরার সঙ্গে গ্যালারিতে থাকা সেই ছেলেটা কে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফুটবল ম্যাচের গ্যালারিতে শাকিরাকে ঘিরে একটি সংক্ষিপ্ত মুহূর্তই সামাজিক মাধ্যমে তৈরি করেছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ চলাকালে কলম্বিয়ান পপ তারকার গালে এক তরুণের চুমুর দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই ওই তরুণের পরিচয় নিয়ে নানা অনুমান করতে শুরু করেন। কেউ কেউ ধারণা করেন, তিনি হয়তো শাকিরার ঘনিষ্ঠ কোনো বন্ধু। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া সেই তরুণ আসলে শাকিরার ছেলে।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শাকিরা। ম্যাচের এক পর্যায়ে সম্প্রচার ক্যামেরা তার দিকে ঘুরে যায়। তখনই ছেলেদের একজনকে মায়ের গালে স্নেহের চুমু দিতে দেখা যায়। পারিবারিক এই মুহূর্তই পরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ভিডিওটি যারা দেখেছেন কিন্তু শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে অবগত নন, তাদের অনেকেই প্রথমে বিভ্রান্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির নানা ব্যাখ্যা ও মন্তব্যও দেখা যায়। পরে শাকিরার দুই ছেলের পরিচয় সামনে এলে জল্পনার অবসান ঘটে।

ম্যাচ চলাকালে আরেকবার ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। তখন তাকে দুই ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দর্শকদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়। স্টেডিয়ামের সেই পারিবারিক মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের বাইরের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

উল্লেখ্য, স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর শাকিরা বর্তমানে সন্তানদের নিয়েই সময় কাটাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন