মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁস আন্দোলনে সোচ্চার সালমান নিজেই ফাঁস প্রশ্নে পাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
এনপিবি কোলাজ
expand

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের শিক্ষাব্যবস্থায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নতুন বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা সালমান খান।

বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়।”

একই সাথে তিনি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন জানান।

তবে এই বার্তার পরপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পুরোনো ভিডিও। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, তাঁর বাবা সেলিম খান এবং দুই ভাই- আরবাজ ও সোহেল।

ওই অনুষ্ঠানে সেলিম খান স্মৃতিচারণ করে জানান, তাদের বাড়িতে ‘গণেশ’ নামের এক ব্যক্তি এলে সবাই তাকে খুব সম্মান করতো।

পরে সেলিম খান জানতে পারেন, গণেশ আসলে তার ছেলেদের জন্য পরীক্ষার আগেই ফাঁস হওয়া প্রশ্নপত্র জোগাড় করে দিতেন!

সালমানের প্রতিক্রিয়াতে ওই অনুষ্ঠানে হাসতে হাসতেই স্বীকার করতে দেখা যায় যে, সেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাহায্যে তিনিও কয়েকটি পরীক্ষায় পাস করেছিলেন।

অনেকেই বলছেন যে কোনো স্তরের পরীক্ষাতেই প্রশ্নফাঁস বা জালিয়াতি অনৈতিক। নিজের এমন অতীত থাকার পর সালমান খানের এ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

অন্য অনেকের মতে, এটি নেহাতই শৈশবের সাধারণ স্কুল পরীক্ষার গল্প ছিল, যার সঙ্গে আজকের দিনে ‘নিট’ (NEET)-এর মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক বড় পরীক্ষার জালিয়াতিকে মেলানো ঠিক নয়।

কেউ কেউ মন্তব্য করেছেন, নিজে এই অভিজ্ঞতা বা ভুল ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছেন বলেই হয়তো সালমান আজ এই বিষয়ে সচেতন হয়ে সোচ্চার হয়েছেন।

আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিতর্ক সৃষ্টি হলেই পুরোনো অতীত টেনে বের করাই এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank