মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির জুলাই আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন থ্রী ইডিয়ট খ্যাত অভিনেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
এনপিবি কোলাজ
expand

সাম্প্রতিক সময়ে ভারতে NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।

সোমবারে 'চলো সংসদ' পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের এই প্রতিবাদ আন্দোলন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের অনশন (আজ ২৫তম দিন) এবং ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে শিক্ষার্থীদের এই আন্দোলন দিন দিন আরও বেগবান হচ্ছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে সোচ্চার হওয়া আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডসহ চলচ্চিত্র জগতের তারকারা।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিনেতা আর মাধবন। তিনি বলেন, শিক্ষা একটি দেশের ভবিষ্যৎ গঠন করে এবং প্রতিটি শিক্ষার্থীর একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা তরুণ প্রজন্মের বিশ্বাস ও কঠোর পরিশ্রমকে আঘাত করে। তিনি সরকারের কাছে দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।

একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি নিজেদের মেধা ও পরিশ্রমের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

এর আগে বুধবার রাতে সালমান খানও শিক্ষার্থীদের সমর্থনে পোস্ট করেন। তিনি সহিংসতায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তরুণেরা শান্তিপূর্ণভাবে তাদের ভবিষ্যতের জন্য লড়ছে, যা অত্যন্ত বীরত্বপূর্ণ।

সালমান ও মাধবনের পাশাপাশি হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, শাবানা আজমিসহ আরও অনেক অভিনেতা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাদের ন্যায্য দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank