মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে পুলিশের কড়া সমালোচনা নাসীরুদ্দীন শাহের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
এনপিবি কোলাজ
expand

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের বিরুদ্ধে নতুন দিল্লিতে শিক্ষার্থীদের 'চলো সংসদ' আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসীরুদ্দীন শাহ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় ৭৬ বছর বয়সী এই অভিনেতা জানান, নিজের ভবিষ্যতের দাবি নিয়ে রাজপথে নামা তরুণদের ওপর নির্যাতন দেখে তিনি গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং তার 'রক্ত ফুটছে'।

ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের 'গুণ্ডা' বলে অভিহিত করে নাসীরুদ্দীন শাহ তাদের আমেরিকার 'আইসিই' (ICE) এজেন্টদের সাথে তুলনা করেন। তিনি বলেন, মুখোশধারী ও লাঠিধারী পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালাচ্ছে, তা দেখে তার হৃদয় ভারাক্রান্ত।

পুলিশদের উদ্দেশে নাসীরুদ্দীন শাহ নিজেদের পরিবারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শক্তি প্রয়োগের আগে যেন তারা নিজেদের সন্তানদের কথা ভাবে, কারণ একদিন তাদেরও নিজেদের এই কর্মের ফল ভোগ করতে হবে।

কারো নাম উল্লেখ না করেই দেশের নেতৃত্বের সমালোচনা করে নাসীরুদ্দীন শাহ বলেন, কোনো অজ্ঞ ব্যক্তি দেশ পরিচালনা করলে সে পুরো জাতিকে নিজের মতোই অজ্ঞ, বোকা, অযোগ্য ও নির্দয় বানিয়ে তুলতে চায়।

তিনি স্পষ্টভাবে জানান, শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া এই অত্যাচারের ঘটনা মানুষ কখনোই ভুলে যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank