

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, জ্যাকি ভগনানি নাকি এখনো ‘রায়া’ (Raya) নামে একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন!
রায়া কোনো সাধারণ অ্যাপ নয়, বরং তারকা, প্রভাবশালী ও নামী ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত একটি বিশেষ ডেটিং 'ইনভাইট-অনলি' প্ল্যাটফর্ম।
ভাইরাল হওয়া প্রোফাইলটিতে জ্যাকির নামের পাশে বায়োতে লেখা আছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান লোকেশন দেওয়া আছে ‘লন্ডন, যুক্তরাজ্য’।
তবে এটি আসলেই জ্যাকির আসল প্রোফাইল, নাকি কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অথবা কেউ তার নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলেছে- তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই ঘটনা নিয়ে নেটিজেনরা সবচেয়ে বেশি ট্রোল করছেন, কারণ কিছুদিন আগেই নিজের বিয়ে নিয়ে এক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন জ্যাকি।
একটি সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, বিবাহিত হলেও রাকুল ও তার সম্পর্কটা একধরনের ‘সিচুয়েশনশিপ’, যেখানে তারা একে অপরের সাথে বৈবাহিক সম্পর্কে আছেন কিন্তু সবকিছু বেশ সহজভাবে নেন। মানে তারা বিবাহিত হয়েও বিবাহবহির্ভূত সম্পর্ক টাকে খুব সহজভাবে দেখেন এবং এতে কারো কোন নিষেধাজ্ঞা নেই।
জ্যাকিকে নিয়ে ট্রোল হলে চটে গিয়েছিলেন রাকুলপ্রীত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গ ছাড়া টেনে এনে সস্তা খবরের (ক্লিকবেইট) শিরোনাম বানানো হয়েছে।
লকডাউনের সময়ে প্রেমে পড়া এই তারকা জুটিকে নিয়ে বলিপাড়ায় গুঞ্জনের শেষ নেই। ‘সিচুয়েশনশিপ’ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এই ডেটিং অ্যাপের নতুন গুঞ্জন যেন সেই মন্তব্যকে নতুন করে মাত্রা দিয়েছে।
নেটিজেনদের একটি অংশ বিষয়টিকে নিয়ে বেশ ট্রোল করলেও, ভক্তদের আশা- পুরো বিষয়টিই হয়তো কেবল একটি ভুল বোঝাবুঝি।
