মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা চাই না, কিন্তু সন্তান চাই: সালমান খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
expand

বলিউডের সুপারস্টার সালমান খান এবার বয়সের ৫৭-তে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত তিনি। সম্পর্কের খাতায় অনেক নাম জড়ালেও বিয়ে এখনো হয়নি এ তারকার।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসলেও এক সাক্ষাৎকারে নিজের অপূর্ণতার কথা তুলে ধরেন সালমান। হাস্যরসের সুরে তিনি বলেন— “আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে তো তার মা-ও থাকবে। আমি কিন্তু মা চাই না!”

তিনি আরও যোগ করেন, “মায়েদের তো দেখভালের জন্যও কাউকে দরকার হয়। তাই আমি পুরো একটি গ্রামের দায়িত্ব নিয়েছি। এতে সবারই মঙ্গল হলো—আমার সন্তানের অভাব নেই, আর মায়েরাও একা নন।”

সালমানের শিশুপ্রেম বরাবরই আলোচিত। বোন অর্পিতা খানের দুই সন্তান আহিল ও আয়াত তার অত্যন্ত প্রিয়। সিনেমার সেটে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে সহজেই মিশে যান তিনি। ভক্তরাও তাকে ‘সল্লু আঙ্কল’ বলে ডাকতে ভালোবাসে।

কিছুদিন আগে তার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ‘রেস ৩’ ছবির গানের তালে ছোটদের সঙ্গে নাচছিলেন তিনি।

সালমান বলেন, “শিশুরা একেবারেই নিষ্পাপ। তাদের সঙ্গে থাকলে জীবন আনন্দে ভরে ওঠে।” তবে তিনি নিজে বিয়ে করতে রাজি নন, অথচ বাবা হওয়ার আকাঙ্ক্ষা এখনো প্রবল।

ব্যক্তিগত জীবনে সালমান খানের সঙ্গে জড়িয়েছে একাধিক নাম। নব্বইয়ের দশকে তিনি ছিলেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্কে। এছাড়া শোনা যায়, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ—সবাই কোনো না কোনো সময়ে তার জীবনের অংশ ছিলেন। সম্প্রতি শেহনাজ গিল ও মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গেও তার নাম জড়িয়েছে।

তবে এখনো কোনো সম্পর্কে স্থায়ী সিদ্ধান্ত নেননি সালমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank