সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীদের নির্বাচনি হিসাব জমা দেওয়ার নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের ব্যয়ের রিটার্ন দাখিল করার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয়ের বিবরণী দাখিল নিশ্চিতকরণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর ১৩ ফেব্রুয়ারি নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হবে ১৫ মার্চ, এবং ওই দিনেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup