

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলের প্রচার, গণমাধ্যম কার্যক্রম ও ডিজিটাল যোগাযোগ আরও শক্তিশালী করতে ‘মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১২ জুলাই) দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
দলীয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির গবেষণা, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত ও যুগোপযোগী করার লক্ষ্যে এই উপ-কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির প্রধান করা হয়েছে সারোয়ার তুষারকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং বিভাগ) , জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইমরান আরাফাত (ইলেকট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়ার)।
এ ছাড়া ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকবেন আবদুল্লাহ আল মামুন। সোশ্যাল মিডিয়া সমন্বয়ে শাহাদাত হোসেন, ব্র্যান্ডিংয়ে জোবায়ের হোসাইন, দপ্তর ও আর্কাইভে এশি আলম পুঁথি এবং সদস্য হিসেবে থাকছেন যোবায়ের বিন নূর ও সজীব ওয়াসিফ।