শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাথে সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক সাংসদ এডভোকেট হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের বাকি সদস্যরাও ভোট প্রয়োগ করেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

ভোট দেওয়া শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপর সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X