মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত তথ্য অধিদপ্তরে পাঠাতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্ধারিত ই-মেইলে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সরবরাহের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দ্রুত তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে।

অধিদপ্তরের নির্ধারিত ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে হবে।

এছাড়া অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেটিও আলাদাভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এজন্য দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup