শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিউএস র‌্যাঙ্কিং তালিকায় পিছিয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) ২০২৭ সালের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এই তালিকায় বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৮টি সরকারি, ৪টি বেসরকারি এবং একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

দেশের মধ্যে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় এটি বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। তবে গত তিন বছরের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির র‌্যাঙ্কিংয়ে কিছুটা পতন লক্ষ্য করা গেছে।

গতবারের (২০২৬ সংস্করণ) কিউএস র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৮৪তম। সেই তুলনায় এবার এটি আরও কয়েক ধাপ পিছিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের এই সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো অবস্থানে ছিল ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে। সেবার প্রথমবারের মতো ৬০০–এর নিচে স্থান করে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বে অবস্থান ছিল ৫৫৪তম।

এর আগে ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬৯১-৭০০তম। ফলে পরের বছর ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পরপর দুই বছর ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে র‌্যাঙ্কিংয়ে।

প্রতিবছর জুন মাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে কিউএস। এবার র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS South Korea
Scheduled
19 Jun, 07:00 AM
VS
World Cup