সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল তেলের দাম, শেয়ারবাজারও চাঙা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও পতন দেখা গেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে করে আন্তর্জাতিক বাজারে দাম প্রায় ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে আসে।

স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭৮ দশমিক ০৭ ডলারে। যদিও সাম্প্রতিক পতনের পরও এটি গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি রয়েছে।

এর আগে টানা কয়েকদিন দরপতনের পর বুধবার হঠাৎ করেই তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার আশঙ্কায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়। পরে সমঝোতা স্মারক স্বাক্ষরের খবর আসার পর পরিস্থিতি আবারও বদলে যায়।

তেলের বাজারে এই স্বস্তির প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান সূচকগুলোর মধ্যে জাপানের নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে তাইওয়ানের তায়েক্স সূচকও প্রায় ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ফিউচারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট উভয় সূচকই যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন