মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ছেলেদের শার্টের বোতাম ডানে আর মেয়েদের বামে থাকে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
এনপিবি কোলাজ
expand

পোশাকের ফ্যাশনে খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট একটি পার্থক্য আমরা সবসময়ই দেখি- পুরুষের শার্টের বোতাম থাকে ডান দিকে, আর নারীদের শার্টের বোতাম বাম দিকে। আপাতদৃষ্টিতে একে সাধারণ একটি নকশা মনে হলেও, এর পেছনে রয়েছে শত বছরের ইতিহাস, যুদ্ধক্ষেত্রের কৌশল এবং সামাজিক রীতিনীতি।

পুরুষদের বোতাম ডানদিকে থাকার রহস্য-

বেশিরভাগ ইতিহাসবিদের মতে, পুরুষদের পোশাকের বোতাম ডানদিকে রাখার চল শুরু হয়েছিল মূলত সামরিক বা যুদ্ধক্ষেত্রের প্রয়োজনে।

অতীতে বেশিরভাগ যোদ্ধা ডানহাতি হতেন এবং তলোয়ার রাখতেন বাম কোমরে, যাতে ডান হাত দিয়ে তা দ্রুত বের করা যায়। শার্টের বোতাম ডানপাশে থাকলে তলোয়ার বের করার সময় কাপড়ে আটকে যাওয়ার ঝুঁকি থাকত না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিনের মতে, সামরিক বাহিনীতে শার্ট বা জ্যাকেটের ভেতর বন্দুক লুকিয়ে রাখার সুবিধা থেকে এই নকশা আসতে পারে। ডানদিকে বোতাম থাকলে ডান হাত খুব দ্রুত শার্টের ভেতরে ঢুকিয়ে অস্ত্র বের করা সহজ হতো।

নারীদের বোতাম বামদিকে থাকার রহস্য-

নারীদের পোশাকের বোতাম বামদিকে হওয়ার পেছনে সমাজব্যবস্থা ও পারিবারিক জীবনের দুটি বড় তত্ত্ব রয়েছে। নারীদের বোতাম বামদিকে থাকার কারণ- রাজকীয় দাসী ও মাতৃত্ব

ফ্যাশন ব্র্যান্ড 'এলিজাবেথ ও ক্লার্ক'-এর প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতামের আবিষ্কার হয়, তখন তা ছিল অত্যন্ত ব্যয়বহুল। ধনী পরিবারের নারীরা তখন ভারী ও জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন, যা একা পরা সম্ভব ছিল না। তাদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য দাসী থাকত।

যেহেতু বেশিরভাগ মানুষ ডানহাতি হয়, তাই দাসীরা যেন মুখোমুখি দাঁড়িয়ে সহজে ও দ্রুত বোতাম আটকে দিতে পারেন, সেজন্যই বোতাম বামপাশে দেওয়া শুরু হয়।

আরেকটি প্রচলিত ধারণা হলো, মায়েরা সাধারণত বাম কোলে সন্তানকে বেশি জড়িয়ে রাখেন, যাতে ডান হাত দিয়ে অন্য কাজ করা যায়। শিশুকে স্তন্যপান করানোর সময় যাতে ডান হাত দিয়ে সহজেই শার্টের বোতাম খোলা যায়, সেজন্যই নারীদের পোশাকে বোতাম বামদিকে রাখা হতো।

বদলাচ্ছে ফ্যাশনের নিয়ম-

অতীতের এই ইতিহাসগুলো যতই আকর্ষণীয় হোক না কেন, আধুনিক ফ্যাশন দুনিয়া এখন আর এই পুরোনো নিয়ম কঠোরভাবে মেনে চলে না।

আজকের দিনে নারীরা স্বাবলম্বী এবং পোশাকের ক্ষেত্রে তারা আরাম ও কার্যকারিতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন। ফলে অনেক আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনাররা এখন নারীদের শার্টেও ডানদিকে বোতাম রাখছেন। ইউনিসেক্স ফ্যাশনের জনপ্রিয়তার কারণে পোশাকের এই 'ডান-বাম' নিয়মের দেয়াল এখন অনেকটাই ভেঙে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank