

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে জাদুকরের মতো খেলে হ্যাটট্রিক করেছেন, ভেঙেছেন একাধিক বিশ্বরেকর্ড। তবে দাপুটে এই জয়ের আনন্দের মাঝেই বিতর্কের জন্ম দিয়েছে ম্যাচের একটি ঘটনা। দ্বিতীয়ার্ধে আলজেরিয়ার সেন্টার-ব্যাক আইসা মান্দিকে করা মেসির একটি ট্যাকল নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়কের বুটের তলা সরাসরি মান্দির পায়ের পেছনের অংশে আঘাত করে। ঘটনাটির পরপরই আলজেরিয়ার বেঞ্চ থেকে মেসিকে লাল কার্ড দেখানোর জোর দাবি ওঠে। ম্যাচ শেষে সেই ঘটনাই ফুটবল অঙ্গনে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অবাক করার মতো বিষয় হলো, ম্যাচের রেফারি সিমন মারচিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। বৃহস্পতিবার (১৮ জুন) ডেইলী স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচের এক পর্যায়ে মেসির বিপজ্জনক ট্যাকলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও আর্জেন্টাইন অধিনায়ককে কোনো কার্ড দেখানো হয়নি বলে অভিযোগ করেন আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দি। একইসঙ্গে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন তিনি।
আইসা মান্দি বলেন, ‘গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।’
মূলত সিমন মারচিনিয়াকের এই সিদ্ধান্তকে ঘিরে ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে ইতোমধ্যেই তর্ক-বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, মেসির ট্যাকলটি অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো ছিল। আবার কেউ কেউ বলছেন, ঘটনাটি খেলার অংশ এবং রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।
এ বিষয়ে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও ম্যাচ শেষে বলেন, তাদের দল কিছু ভুল করেছে, যা মেসির মতো খেলোয়াড়কে আরও বেশি সুযোগ করে দিয়েছে।
যদিও ট্যাকল প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য করেননি।
