বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছাড়িয়ে কেইনের রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:২৭ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে হ্যারি কেইন যেন নিজের নামের পাশেই নতুন নতুন ইতিহাস লিখে চলেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের রাতে শুধু দুই গোলই করেননি, গড়েছেন এমন একটি রেকর্ড, যেখানে পেছনে ফেলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকেও।

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। তবে ম্যাচের আলো সবচেয়ে বেশি কেড়েছেন অধিনায়ক কেইন। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই স্ট্রাইকার।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। প্রথম চেষ্টায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক শট ঠেকিয়ে দিলেও নিয়মভঙ্গের কারণে আবার সুযোগ পান কেইন। দ্বিতীয়বার আর ভুল করেননি। সেই গোলের মাধ্যমেই বিশ্বকাপে তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল ছিল লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্কের।

রেকর্ডের রাতকে আরও স্মরণীয় করেন ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে। একই সঙ্গে ডেভিড ব্যাকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েন তিনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবারও গোল পেলেন ইংল্যান্ড অধিনায়ক।

তবে জয়টা সহজে আসেনি ইংল্যান্ডের। দুইবার ম্যাচে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের দুর্দান্ত গোল এবং শেষ দিকে বদলি হিসেবে নেমে মার্কাস রাশফোর্ডের গোল ইংল্যান্ডকে স্বস্তির জয় এনে দেয়।

এই জয়ের মধ্যে ইংল্যান্ডের জন্য ছিল বাড়তি তৃপ্তিও। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের স্মৃতি এখনও ইংলিশ সমর্থকদের মনে তাজা। আট বছর পর বিশ্বকাপের মঞ্চে সেই প্রতিপক্ষকে হারিয়ে যেন পুরোনো ক্ষতের প্রতিশোধও নিল ‘থ্রি লায়ন্স’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup