শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আইফোন প্রেমীদের দুঃসংবাদ দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এবার পকেট থেকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে ক্রেতাদের।

কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্ববাজারে মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও নেই। তাই আগামীতে নতুন আইফোনের মূল্যবৃদ্ধি এড়ানো অসম্ভব বলে সাফ জানিয়ে দেন তিনি।

টিম কুক জানান, উৎপাদন খরচের বাড়তি চাপ সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল। এত দিন পর্যন্ত গ্রাহকদের ওপর এর আঁচ পড়তে না দিলেও, বর্তমান পরিস্থিতিতে হাত গুটিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।

‘দুঃখজনক হলেও (আইফোনের) দাম বাড়ানো এখন অনিবার্য,‘ এমনটা বলেন অ্যাপলের প্রধান।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার চিপ সংকটের অন্যতম প্রধান কারণ। এআই নিয়ে কাজ করা বড় বড় প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণে মেমোরি চিপ কিনে নেওয়ায় বিশ্ববাজারে সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া ‘আইফোন ১৮’ সিরিজেই এর বড় প্রভাব পড়তে পারে।

আগের মডেলের তুলনায় আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

এদিকে দাম অপরিবর্তিত থাকার যে গুঞ্জন বাজারে ছিল, টিম কুকের এই মন্তব্যের পর সেই ধারণা বাতাসে উড়ে গেল।

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক নতুন আইফোনের বাড়তি দামের বিষয়ে গ্রাহকদের প্রস্তুত করছেন বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup