বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? মেসি কত নম্বরে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:২৯ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিন গোলের সবগুলোই দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্য দিয়ে তিনি ব্রাজিলের তারকা রোনালদোর রেকর্ড ভেঙেছেন। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। জে গ্রুপে দলটির প্রথম প্রতিপক্ষ ছিল আলজেরিয়া। ম্যাচের শুরুতেই আলজেরিয়াকে চেপে ধরে আলবিসেলেস্তেরা। আকাশী ঢেউয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেনি আলজেরিয়া। তাই অনেকটা সহজেই বিশ্বকাপে হ্যাটট্রিক করেন মেসি।

বিশ্বকাপে এই ম্যাচে নামার আগে মেসির গোল সংখ্যা ছিল ১৩টি। তিন গোল করে বিশ্বকাপ আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন মেসি। এতদিন পর্যন্ত এককভাবে এই অর্জনের মালিক ছিলেন জার্মানি মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্লোসা বিশ্বকাপের আসরে ২৪ ম্যাচে গোল করেছিলেন ১৬টি।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা- ১৬ গোল

রোনালদো (ব্রাজিল)- ১৫ গোল

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ও গার্ড মুলার (পশ্চিম জার্মানি)- ১৪ গোল

জাস্ট ফোন্টেইন (ফ্রান্স)- ১৩ গোল

পেলে (ব্রাজিল)- ১২ গোল

জুর্গেন ক্লিনসম্যান (জার্মানি) ও স্যান্ডর কোসসিস (হাঙ্গোরি)- ১১ গোল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup