সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে গুলশান থেকে বন্ধ ওয়াটার ট্যাক্সি চলাচল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে হাতিরঝিলে পানি বেড়ে গেছে। ফলে গুলশান থেকে হাতিঝিলের ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) গুলশানের গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, কাউন্টারটি পুরোপুরি বন্ধ রয়েছে। ঘাটে কোনো ওয়াটার ট্যাক্সি নেই।

কাউন্টারের সামনে একটি নোটিশ টানানো আছে, সেখানে উল্লেখ করা হয়েছে -পানি বেড়ে যাওয়ার কারণে গুলশান কাউন্টার থেকে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে টানা বৃষ্টিতে হাতিরঝিলে পানি বেড়ে যাওয়ায় গুলশানের দিক থেকে পুলিশ প্লাজার আগের ব্রিজটির নিচ দিয়ে আর ওয়াটার ট্যাক্সি চলাচলের অবস্থা নেই। ব্রিজটি ছুঁই ছুঁই হয়েছে পানি। যে কারণে গুলশান গুদারাঘাট কাউন্টার থেকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি আর চলাচল করতে পারছে না।

তবে পুলিশপ্লাজা, রামপুরা, এফডিসি ঘাট থেকে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করছে স্বাভাবিকভাবে।

এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজটির উচ্চতা অন্যান্য ব্রিজের তুলনায় কম। তাই হাতিরঝিলে পানি বৃদ্ধির ফলে এই ব্রিজের নিচ দিয়ে ওয়াটার ট্যাক্সি আর চলাচল করতে পারছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup