

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্থিকভাবে অসচ্ছল মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে বৃত্তি প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ।
ফুটস্টেপস বাংলাদেশ ও বৃত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে পড়ে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে এসব শিক্ষার্থী তাদের শিক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।
তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। আজ যাঁদের সহায়তা করা হচ্ছে, তাঁরাই ভবিষ্যতে দেশের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে শিক্ষাবৃত্তি কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী কেবল আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
