শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড ম্যাচে মেসিদের হাতে কেন কালো আর্মব্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে।

দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা।

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন