

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল এলাকা প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক এস এম আদনান উদ্দিন এবং পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাদশাসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (১০ জুলাই) পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে অনুষ্ঠিত এক সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে 'মিথ্যাচার ও কটূক্তিমূলক' বক্তব্য দিয়েছেন।
এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবি এম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরু, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আবু জার প্রমুখ।
