শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অংশের বর্তমান বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান অংশ নেন।

এছাড়াও বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও ছিল আলোচনার মূল বিষয়ে। স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু করা যেতে পারে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানা গেছে।

এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন