শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে।

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দান এনদোয়ে গোল করে সমতায় ফেরায় সুইজারল্যান্ডকে।

৭২ মিনিটে ভিএআর পর্যালোচনার পর ডাইভ দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান ব্রিল এম্বোলো। ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময় পর্যন্ত ১-১ সমতা ধরে রাখে সুইসরা।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন আলবিসেলেস্তেদের।

এর আগে অপর কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ফলে আগামী ১৫ জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন