রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে অনলাইনে দেখবেন আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে এবার সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে ওঠা লিওনেল মেসির দল এবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে।

অন্যদিকে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে ইউরোপের দলটি আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখানোর লক্ষ্যেই খেলবে।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও থাকছে খেলা দেখার সুযোগ।

সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে সরাসরি ম্যাচ দেখা যাবে। এছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপেও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup