রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জমে উঠেছে ইংল্যান্ড ও নরওয়ের লড়াই। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ইংল্যান্ড। হ্যারি কেইন, জুড বেলিংহাম ও অ্যান্থনি গর্ডনের একের পর এক আক্রমণে চাপে পড়ে নরওয়ের রক্ষণভাগ। তবে ম্যাচের ধারার বিপরীতে প্রথম গোলটি পায় নরওয়েই।

৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ এক শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে এগিয়ে যায় নরওয়ে। গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় ইংল্যান্ড এবং প্রথমার্ধের যোগ করা সময়ে তার ফলও পেয়ে যায়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত পাস থেকে জুড বেলিংহাম দুর্দান্ত ফিনিশে বল জালে পাঠিয়ে সমতায় ফেরান থ্রি লায়ন্সদের। এই গোলে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় থমাস টুখেলের দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও রোমাঞ্চকর হওয়ার আভাস মিলছে। একদিকে হ্যারি কেইনের নেতৃত্বে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ইংল্যান্ড, অন্যদিকে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই শেষ ৪৫ মিনিটে সর্বোচ্চ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS England
115'
1 - 2
36' Andreas Schjelderup
45'+2' Jude Bellingham
93' Jude Bellingham
World Cup