রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সুইজারল্যান্ডের। গোল করার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। ভিএআরে ফাউলের অভিনয় ধরা পড়ায় লাল কার্ড দেখেন ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

ম্যাচের ৬৭ মিনিটে গোল করে ১-১ সমতা ফেরায় সুইজারল্যান্ড। তবে ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এম্বোলোকে।

ঘটনার শুরু ৬৯ মিনিটে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে ফাউলের অভিযোগ তুলে মাটিতে পড়ে যান এম্বোলো। রেফারি প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান।

কিন্তু পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ঘটনার পুনঃপর্যালোচনা করলে দেখা যায়, পারেদেস ও এম্বোলোর মধ্যে কোনো শারীরিক সংস্পর্শই হয়নি। ফাউলের অভিনয় করায় আগের হলুদের সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় এম্বোলোকে। ফলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সুইস এই ফরোয়ার্ড।

এর আগে দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে রেখেছিল সুইজারল্যান্ড। এম্বোলোর বাড়ানো বল থেকে দান এনদোয়ে গোলের সুযোগ পেলেও লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত ব্লক করে বিপদ সামাল দেন। যদিও পরে অফসাইডের পতাকা ওঠায় সেই আক্রমণটি গণ্য হয়নি।

এরপরও সুইসরা আক্রমণের ধার বজায় রাখে। এনদোয়ের একটি হেড এবং দূরপাল্লার একটি শক্তিশালী শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

অবশেষে ৬৭ মিনিটে রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের পর এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। তবে এম্বোলোর লাল কার্ডে ম্যাচের শেষ ভাগে বড় ধাক্কা খায় ইউরোপের দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup