বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, আটক ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টায় মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সিজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতের পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম মিরপুর ১০ নম্বর সেনপাড়া পর্বতা এলাকায় থাকতেন। সেখানে তার ‘এসটি’ নামে নেটের ব্যবসা রয়েছে।

মঙ্গলবার রাতে তিনি বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিন থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া গুলি তার দুই পা ও কোমরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তির দুই পায়ে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup