মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অপরিহার্য: মশুরীখোলা দরবার শরীফের পীর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
বাৎসরিক ওরশ মোবারকে বক্তব্য দিচ্ছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান
expand

রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে কেবল সতর্কতা নয়, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ অপরিহার্য বলে মন্তব্য করেছেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান। তিনি বলেন- মাত্রাতিরিক্ত মুনাফা নয়, রমজানে আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ (রহ.)-এর ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সাইফুজ্জামান বলেন, বিশ্বের ব্যবসায়ীরা রমজানে দ্রব্যমূল্য কমিয়ে মুনাফা কম করলেও বাংলাদেশের ব্যবসায়ীরা দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। মাহে রমজান যেন ব্যবসায়ীদের জন্য অতি মুনাফা লাভের মাস হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায়ী নির্ভর হওয়ায় সরকারও কেবল সতর্ক বার্তা দিয়ে দায় সারে। নতুন সরকারের জন্য বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেওয়া কঠিন হলেও জনগণের কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নিতে হবে। ব্যবসায়ীদেরও ইনসাফের সাথে হালালপন্থায় ব্যবসা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, অন্যের প্রতি জুলুমের টাকায় দ্বীনি খেদমতের চেয়ে বড় প্রতারণা আর কিছু নেই। প্রতিটি মসজিদ থেকে এই বয়ান সমাজ বদলের দর্পণ হতে পারে।

দিনব্যাপী খতমে কুরআন, জিকির ও আলোচনার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank