সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আবারও বেড়েছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার (২৪ নভেম্বর) ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশার ফলে স্বর্ণের দামে প্রায় এক শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। আর ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে স্থির হয়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে ক্রমেই দৃঢ় বিশ্বাস তৈরি হচ্ছে যে ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেই সুদের হার কমানোর দিকে এগোচ্ছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো যেতে পারে, তবে এতে ফেডের মুদ্রাস্ফীতির লক্ষ্য বিঘ্নিত হবে না এবং এটি কর্মসংস্থানের বাজারে পতন রোধ করতে সাহায্য করবে।

সোমবার সিএমই ফেডওয়াচ টুল জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দাঁড়িয়েছে।

মেলেক বলেন, আমরা ডেটার জন্য অপেক্ষা করছি এবং প্রত্যাশা করা হচ্ছে যে, এটি কিছুটা কমতে পারে। মুদ্রাস্ফীতি খুব বেশি উচ্চ না হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কিছু স্বর্ণের মূল্য বৃদ্ধির দিকে ইঙ্গিত করছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদের হার কমানোর বিতর্ক এবং বিশেষ করে ইউক্রেন সম্পর্কিত ভূ-রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, স্বর্ণের দাম আরও বাড়াতে সাহায্য করতে পারে। তবে আমাদের দৃষ্টিতে এটি এখনো চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

প্রতিবেদনেব বলা হয়েছে, স্পট রুপা প্রতি আউন্সে ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে এক হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup