বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের ‘ঘুম ভাঙছে’, বিশ্বমানের কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে এনএসি’র নতুন ওভিসি উন্মোচন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ধান চাষে আগাছার কারণে ফলন কমে যাওয়া, শ্রমিক সংকট এবং আগাছা পরিষ্কারে বাড়তি ব্যয়ের মতো সমস্যার সমাধানে নতুন আগাছানাশক বাজারে এনেছে কৃষি উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি)। একই সঙ্গে দেশীয় কৃষি প্রযুক্তি ও দেশে উৎপাদিত কৃষি উপকরণের সক্ষমতা তুলে ধরতে প্রতিষ্ঠানটি ‘ঘুম ভাঙছে...’ শিরোনামে একটি ধারাবাহিক ওভিসি (অডিও–ভিজ্যুয়াল কমার্শিয়াল) নির্মাণ করেছে।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই উপলক্ষে এনএসি’র প্রধান কার্যালয়ে নতুন ওভিসির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিজ্ঞানী কেএসএম মোস্তাফিজুর রহমান, সিআইপি, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ওভিসির শিল্পী ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উৎপাদিত উন্নত ও সাশ্রয়ী কৃষি উপকরণ সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। উৎপাদন খরচ কমানো, শ্রমনির্ভরতা হ্রাস এবং ফলন বৃদ্ধির লক্ষ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক কৃষি প্রযুক্তি ও নতুন পণ্য নিয়ে কাজ করছে বলে তারা উল্লেখ করেন।

ধান চাষিদের বাস্তব সমস্যাকে কেন্দ্র করে নির্মিত এই ওভিসিতে দেখানো হয়েছে, কীভাবে আগাছা ধানের প্রয়োজনীয় পুষ্টি ও খাদ্যের সঙ্গে প্রতিযোগিতা করে ফলনের ক্ষতি করে। পাশাপাশি শ্রমিক সংকট, আগাছা পরিষ্কারে বাড়তি খরচ এবং কার্যকর আগাছানাশক নির্বাচন নিয়ে কৃষকদের দুশ্চিন্তাকেও তুলে ধরা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব সমস্যার কার্যকর সমাধান হিসেবে এনএসি বাজারে নিয়ে এসেছে নতুন ধানের আগাছানাশক ‘Changer’। এই পণ্যটি ধানক্ষেতে সরু পাতা, চওড়া পাতা এবং সেজ (মুথা) জাতীয় আগাছা দমনে কার্যকর। মাত্র ১০০ গ্রাম প্রতি বিঘা জমিতে সঠিক সময়ে প্রয়োগ করলে ধানের প্রাথমিক বৃদ্ধির সময়ে আগাছার প্রতিযোগিতা কমাতে সহায়তা করে, ফলে কম শ্রম ও কম খরচে আগাছা নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ ও সবল ধানের বৃদ্ধি এবং অধিক ফলনের সম্ভাবনা তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup