মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীর চেম্বারে মিলল বোমা-গুলি-মদের বোতল

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জামালপুর শহরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, পিস্তলের গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। এগুলো থানায় নেওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযুক্ত আইনজীবী কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup