শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ বছর পূর্তি উদযাপন করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
কেক কেটে ৪৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল
expand
কেক কেটে ৪৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল

দেশের নির্মাণ শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস ৪৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে ৪৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ৪৫ বছরের অর্জন, দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ স্যানিটারি ও প্লাম্বিং সমাধান নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা ও মিস্ত্রিদের আস্থাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের গত ৪৫ বছরের সবচেয়ে বড় অর্জন। এই আস্থার ভিত্তিতেই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ পাইপ ও ফিটিংস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের পণ্য ব্যবহৃত হচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। একটি ভবনের পূর্ণাঙ্গ প্লাম্বিং সমাধান নিশ্চিত করার পাশাপাশি আগামী দিনেও আধুনিক, টেকসই ও মানসম্পন্ন পাইপিং সল্যুশন নিয়ে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

এসময় আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের প্রধান মার্কেটিং কর্মকর্তা মুরশেদ মুনীম, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, খুচরা বিক্রেতা এবং ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup