

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সবশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৭ জুলাই) দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।
সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার নতুন দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ। এতে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নির্ধারিত নতুন দাম গতকাল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে ৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিতভাবে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয়ের কারণে পরিবর্তন আনা হয়েছে।
