বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি ভরি স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
স্বর্ণের গহনা
expand
স্বর্ণের গহনা

বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এই নতুন মূল্য শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বুধবার (১০ জুন) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে (২ জুন) বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল।

সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৪ বার কমানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন