মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম
স্বর্ণের গয়না
expand

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল কদেশের বাজারে আবারো বড় লাফ দিয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে, সর্বশেষ গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank