বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জ্বালানি উপদেষ্টা

জ্বালানি খাত ঘুরে দাঁড়ানোর মতো সময় ও বিনিয়োগ পাইনি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতকে ঘুরে দাড়াতে সময় ও বিনিয়োগ প্রয়োজন। তার কোনোটাই পাননি। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের পর নতুন করে জ্বালানি খাত ঘুরে দাঁড়াতে না পারলেও স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে এ খাতে দৃশ্যমান কিছু না করতে পারার ব্যর্থতা শিকার করে তিনি বলেন, জ্বালানি খাতকে ঘুরে দাড়াতে সময় ও বিনিয়োগ প্রয়োজন। তার কোনোটাই পাননি তিনি। তবে রাজনৈতিক সরকার নতুন বিনিয়োগের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাওজুল কবির খান বলেন, ভর্তুকি দিয়ে কোনো প্রকল্প হাতে নিতে চায়নি অন্তর্বর্তী সরকার। আদানি চুক্তি নির্বাচিত সরকারের হাত ধরে সমাধান হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup