শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের জন্য যুবদলের বিশেষ সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০১:২১ এএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:৩২ এএম
যুবদলের লোগো। ছবি: সংগৃহীত
expand
যুবদলের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকার আদাবর থানায় যুবদলের কোনো অনুমোদিত কমিটি নেই বলে দাবি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যরা। একই সঙ্গে আদাবর থানা যুবদলের সদস্যসচিব পরিচয় দেওয়া সজীব আহমেদ রানা নামের এক ব্যক্তির বিষয়ে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন আদাবর থানায় বর্তমানে জাতীয়তাবাদী যুবদলের কোনো অনুমোদিত কমিটি নেই। তবে সজীব আহমেদ রানা নামের এক ব্যক্তি নিজেকে আদাবর থানা যুবদলের সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

এতে আরও বলা হয়, সম্প্রতি আদাবর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) কপিতে তিনি নিজেকে আদাবর থানা যুবদলের সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে এবং সংগঠনের দৃষ্টিতে এটি অনৈতিক।

এ অবস্থায় আদাবর থানা এলাকার দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুবদল। একই সঙ্গে সজীব আহমেদ রানার মাধ্যমে সংঘটিত কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন